চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সিফাত ১৪ দিন  ধরে নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৫:৪৮ পিএম, ২০২৪-০৮-১৮

ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সিফাত ১৪ দিন  ধরে নিখোঁজ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ছাত্র সিফাতুল ইসলাম সিফাত (২২) ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৪ আগস্ট আন্দোলনে গিয়ে নিখোঁজ হন সিফাত। 
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব গর্জনতলী গ্রামে সিফাতের বাড়ি। তাঁর পিতার নাম ছদরুল ইসলাম। সিফাতের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এতে তাঁর পিতা-মাতা ও পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 
সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, ঢাকাসহ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ৪ আগস্ট ছাত্র-জনতা এক হয়ে গণ-অভ্যুত্থানের রূপ নেয়। ওই দিন বেলা ১১টার দিকে সিফাত আমাকে ফোন দিয়ে বলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছি। আন্দোলনের সময় পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হওয়া ও আহত হওয়ার কথা জানান। এ সময় কিছু টাকা পাঠাতে বলেছিল। ওই দিন তাঁকে টাকা পাঠানোর জন্য ফোন দিই। এর পর থেকে তার ফোন বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, সিফাত ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সাভারে বন্ধুদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, ৪ আগস্টের পর থেকে তাঁকে দেখা যাইনি বলেও জানিয়েছে। আমার পিতা সিফাতের খোঁজ নিতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আমার মা ছেলের সন্ধান না পেয়ে শোকে পাগলপ্রায়।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর